October 30, 2026, 8:37 pm

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

Reporter Name
  • আপডেট Friday, October 30, 2026
  • 15 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: পাবনা সদর উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে আকস্মিক বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রাঘাতে আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিলের মধ্যে পলিথিন দিয়ে ঘেরা একটি অস্থায়ী টং ঘরে আশ্রয় নেওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সোনাপাতি বিলে কাজ করার সময় হঠাৎ প্রচণ্ড বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রবৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে পার্শ্ববর্তী একটি পলিথিন ও টিন দিয়ে ঘেরা বিলে তৈরি ঘরে আশ্রয় নেন ৯ জন কৃষক ও শ্রমিক। কিন্তু বৃষ্টি চলাকালীন সরাসরি ওই ঘরটিতেই বিকট শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে অধিকাংশই তরুণ ও কিশোর।
ঘটনার নিশ্চিত করে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, হঠাৎ বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা বিলে থাকা পলিথিনে ঘেরা একটি টং ঘরে অবস্থান নিয়েছিলেন। দুর্ভাগ্যবশত সেখানেই বিকট শব্দে বজ্রপাত ঘটে। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। পরে আমরা দ্রুত স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর