October 28, 2026, 8:56 pm

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে আনন্দ মিছিল

Reporter Name
  • আপডেট Wednesday, October 28, 2026
  • 28 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে এশটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি চেরাগআলী এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তারা দলীয় স্লোগানে মুখরিত করে তোলেন টঙ্গীর রাজপথ। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। মিছিলকে ঘিরে টঙ্গীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।
এ সময় যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের নেতাকর্মীদের ঐক্য, সংহতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। যুবদল ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর