October 27, 2026, 10:22 pm

গাজীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Tuesday, October 27, 2026
  • 12 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা মেট্রো থানার ৩৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাছা মেট্রো থানার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক জনাব শওকত হোসেন সরকার শিক্ষার্থী ও উপস্থিত নগরবাসীকে তাঁদের সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান। তিনি বলেন, “ছেলে-মেয়েরা খেলাধুলায় আগ্রহী হলে মাদক ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখে এবং পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করে।”

তিনি আরও বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও স্পোর্টিং ক্লাবগুলোর খেলাধুলার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

প্রশাসক জানান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সিটি কর্পোরেশন।

শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর