October 27, 2026, 9:55 pm

সৌদি আরবগামী ১৪৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ২৪১ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক::
  • আপডেট Tuesday, October 27, 2026
  • 20 জন দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক:: হুথি হামলার পর সৌদি আরবগামী কয়েকটি রুটে উড়োজাহাজ চলাচল এখনো বন্ধ রয়েছে। ফলে এ পর্যন্ত ১৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ঢাকায় আটকা পড়েছেন ২২ হাজার ২৪১ জন যাত্রী। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, চলতি মাসের ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখে সৌদি কর্তৃপক্ষ। তবে দাম্মাম রুটে ফ্লাইট চালু রেখেছিল রাষ্ট্রায়ত্ত পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ওই বিমানবন্দরেও হামলা চালায় হুথিরা। এরপর ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৬৯টি সরাসরি ফ্লাইট। এ ছাড়া ৭৭টি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। আটকা পড়া যাত্রীদের বড় একটি অংশ সৌদিপ্রবাসী বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ পর্যন্ত ২৯টি ফ্লাইট বাতিল করেছে। ইউএস-বাংলা এয়ারলাইনস ১০টি, সৌদিয়া এয়ারলাইনস ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজ ১১টি ফ্লাইট বাতিল করেছে। ট্রানজিট ফ্লাইট বাতিল হওয়া এয়ারলাইনসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে ইন্ডিগোর। এয়ারলাইনসটির ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া সালামএয়ারের সাতটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ইজিপ্টএয়ারের একটি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে, সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন- বগুড়ার শাজাহানপুরের মো. শাহেদ আহমেদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী। এ ছাড়া আরো ২৭ জন বাংলাদেশি আহত হয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর