October 27, 2026, 8:40 pm

ঈশ্বরগঞ্জে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন, ছেলের ৬ মাসের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি::
  • আপডেট Tuesday, October 27, 2026
  • 17 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় বৃদ্ধ বাবা-মাকে অত্যাচার করার দায়ে মো. মোশাররফ নামের ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের টাকা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমুরিয়াচর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় বৃদ্ধ বাবা-মাকে অত্যাচার করায় মো. মোশাররফের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল ও স্থানীয় বাসিন্দারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, ‘নেশার কারণে কেউ যেন নিজের পরিবারের ওপর নির্যাতন চালাতে না পারে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। মাদকের অপব্যবহার ও এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর