October 26, 2026, 7:52 pm

টঙ্গীতে হযরত কাজী হানিফ শাহ’র ৩৪তম বাৎসরিক ওরশ মোবারক আজ

Reporter Name
  • আপডেট Monday, October 26, 2026
  • 5 জন দেখেছে

স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীতে বিন্দু সাধক পাগল বাবা হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ (রহ.)-এর ৩৪তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টায় গাজীপুর মহানগরীর ৫২ নং ওয়ার্ডের সাতাইশ গুটিয়া নগর মাজার শরিফে এ ওরশ মোবারক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

হযরত কাজী হানিফ শাহর ছেলে পীরজাদা কাজী ফিরোজ শাহর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, আধ্যাত্মিক সাধক হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ (রহ.) বিভিন্ন পীর-মাশায়েখের আধ্যাত্মিক ধারার অনুসারী ছিলেন। হুজুর পাকের আদেশক্রমে তাঁর স্মরণে প্রতিবছর পবিত্র ওরশ মোবারকের আয়োজন করা হয়।

ওরশ মোবারকে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মায়ের দোয়া রিয়েল এস্টেটের পরিচালক মো. কামরুজ্জামান। ওরশ উপলক্ষে দেশের সুনামধন্য বাউলশিল্পী আরিফ দেওয়ান ও ফকির আবুল সরকার সংগীত পরিবেশন করবেন।

আয়োজকরা পবিত্র ওরশ মোবারক সফল করতে ধর্মপ্রাণ ভক্ত, আশেকান ও এলাকাবাসীর উপস্থিতি কামনা করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর