October 22, 2026, 5:38 pm

টঙ্গীতে পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেল

Reporter Name
  • আপডেট Thursday, October 22, 2026
  • 1 জন দেখেছে

গাজীপুর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীতে পূজামণ্ডপ পরিদর্শন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা এবং ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. ফয়সাল আহমেদ রুবেল।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে টঙ্গীর সাতাইশ-খৈরতৈল এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজা উদযাপনে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে হাজী ফয়সাল আহমেদ রুবেল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর