October 22, 2026, 5:38 pm

গাইবান্ধায় জুয়ার আসরে পুলিশের হানা, নগদ টাকাসহ গ্রেপ্তার ৬

গাইবান্ধা প্রতিনিধি::
  • আপডেট Thursday, October 22, 2026
  • 7 জন দেখেছে

গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৮ হাজার ৭০০ টাকা, দুটি মোবাইল ফোন, প্লেয়িং কার্ডসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচ থেকে ছয়জন পালিয়ে যান। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ওসি সেলিম রেজা।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম এলাকার মনারুল ইসলাম (৩৭), জহুরুল ইসলাম (২৭), পরিমল চন্দ্র দাস (৩৫), মোহাম্মদ লাল মিয়া মিস্ত্রি (৩৫), নুর আলম (২৬) ও নান্নু মিয়া (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে উপজেলার ভেষশীর বিলে আব্দুস সোবানের পুকুরপাড়ে এ অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে নগদ টাকা, মোবাইল ফোন, প্লেয়িং কার্ড ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। বাকিরা রাতের অন্ধকারে পালিয়ে যান।
ওসি সেলিম রেজা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ছয়জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর