স্টাফ রিপোর্টার, টঙ্গী:: সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সাবেক সভাপতি ও গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দীনের মা নূর জাহান বেগম আজ মঙ্গলবার দুপুর ১২ টার সময় বাধ্যর্কজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ………রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮০) বছর। তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ মাগরিব মরকুন সিটি কর্পোরেশন জামে মসজিদে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরকুন কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শুভানুধ্যায়ীরা। মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করুন—আমিন।