October 9, 2026, 8:03 pm

প্রতারণাকারী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, October 9, 2026
  • 40 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মালয়েশিয়া পাঠানোর নামে প্রতারণাকারী এজেন্সির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটে পৌঁছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, প্রবাসী করিডোর, প্রবাসী ব্যাংকসহ নানা খাতের সেবা নিয়ে সরকার কাজ করছে। সপ্তাহে একদিন প্রবাসীদের সমস্যার কথা শুনতে সিলেট-চট্টগ্রাম ডিসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের বিমানবন্দর সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৃথিবী যতদিন থাকবে, সমস্যা ততদিন থাকবে। তবে সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে ধাপে ধাপে প্রবাসীদের সমস্যাগুলো সমাধানের কাজ করছে।
শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে ছেলে ও পুত্রবধূসহ বিমানের একটি ফ্লাইটে সিলেটে এসে পৌঁছান। সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা। এসময় উপস্থিত ছিলেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর