স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায় ডজনখানেক সদৃশ ককটেল বস্তুর সন্ধান মিলেছে। এতে ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। চলে আসছে বোম ডিসপোজাল ইউনিট।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গুটিয়ার আন্ধারুল এলাকায় ছাত্রলীগ নেতা হৃদয়ের বাড়ির সামনে সকালে ডজনখানেক সদৃশ ককটেল দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এরপর থেকেই ওই পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে। এটি সনাক্ত করার জন্য খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল ইউনিটকে।
পশ্চিম থানার উপপরিদর্শক এস আই মেহেদী হাসান বলেন, আমরা পুরো এলাকাটি ঘিরে রেখেছি। মানুষের মালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। ককটেল বা অন্য কিছু এখনো জানা যাচ্ছে না৷
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ককটেলের মতো দেখতে দশ-বারটি বস্তু দেখা গেছে। আমরা ধারণা করছি এটি ককটেল হবে। তবে এটি সনাক্ত করার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছে।