September 10, 2026, 5:34 pm

গাজীপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট Thursday, September 10, 2026
  • 11 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা ও পুলিশের কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
এতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকরা তাঁদের মূল্যবান মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।
পুলিশ সুপার বলেন, নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, বিপিএম, গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর