September 6, 2026, 9:40 pm

মেট্রোরেলের সচিবালয় স্টেশন থেকে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

Reporter Name
  • আপডেট Sunday, September 6, 2026
  • 26 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর মেট্রোরেলের সচিবালয় স্টেশন থেকে চার কেজি গাঁজাসহ শিউলি (৪৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে স্টেশনের কনকোর্স-১-এর ‘সি’ গেটের সামনে চেকিং করার সময় তাকে আটক করা হয়। আটক শিউলি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার জাহাঙ্গীরের স্ত্রী।
এমআরটি পুলিশ সূত্রে জানা যায়, সচিবালয় স্টেশনের কনকোর্স-১-এর ‘সি’ গেটের সামনে নিয়মিত চেকিং কার্যক্রম চলছিল। এ সময় শিউলির গতিবিধি সন্দেহজনক মনে হলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার একটি শপিং ব্যাগ ও একটি কাঁধের ব্যাগ থেকে কালো কাগজে পরিপাটি করে মোড়ানো চারটি প্যাকেটে মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। গাঁজাসহ শিউলিকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার লিস্ট (জব্দতালিকা) প্রস্তুত করা হয়েছে। আসামি ও আলামত থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর