September 6, 2026, 5:13 pm

রাজধানীর উত্তরায় হোটেল কক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট Sunday, September 6, 2026
  • 15 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, উত্তরা প্রতিনিধি:: রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি হোটেল কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হোটেলের নয়তলার ৯০৫ নম্বর কক্ষে লি শিংচিয়াংকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পরে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর