August 24, 2026, 12:13 pm

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী যৌথ অভিযানে আটক ১০

Reporter Name
  • আপডেট Monday, August 24, 2026
  • 10 জন দেখেছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী যৌথ অভিযানে আটক ১০ মাদকসেবীকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
তিনি জানান, র‌্যাব-৭ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন এলাকা থেকে ওই ১০ জনকে আটক করা হয়। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিম হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শুনানি শেষে প্রত্যেককে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মুন্সীগঞ্জের মো. বিল্লাল (২৬) ও পারভেজ সিকদার (২২), চাঁদপুরের আব্দুর রহিম (৪৫), কুমিল্লার মো. জামিল ইসলাম (৪০) ও মো. ইয়ার হোসেন (৩৫), ভোলার রুবেল (৩০) ও দেলোয়ার (৪২), বরিশালের মো. আল-আমিন (৪৬), সিদ্ধিরগঞ্জের মো. আমির হোসেন (৪১) এবং শরীয়তপুরের মো. মিলন (৪২)। তারা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর