August 22, 2026, 1:33 pm

টঙ্গীর ১৪ শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্মারক’ উম্মোচন করেন জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা

Reporter Name
  • আপডেট Saturday, August 22, 2026
  • 0 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণ, জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় ছড়িয়ে দিতে টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন করা হয়েছে। এতে টঙ্গীর ১৪ জন শহীদের জীবন, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় টঙ্গীর দারুল ইসলাম ট্রাস্টে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ স্মারক উন্মোচন করেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জামাল উদ্দিন।
অনুষ্ঠানে শহীদ শাকিল পারভেজের বাবা বেলায়েত হোসেন, জুলাইয়ের অন্যতম শহীদ মো. সামিউ আমান নূরের বাবা মোহাম্মদ আমানুল্লাহসহ একাধিক শহীদ পরিবারের সদস্য ও একাধিক আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে তাঁদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দেওয়া হয়। স্মারকটিতে টঙ্গীর ১৪ জন শহীদের জীবন, আন্দোলন-সংগ্রাম, আত্মত্যাগ এবং জুলাইয়ের আহত যোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, শহীদরা আমাদের সাহসের প্রতীক এবং একটি রক্তাক্ত অধ্যায়ের মহানায়ক। তাঁদের স্মৃতি ও ইতিহাস যেন কোনোভাবেই বিকৃত না হয়, সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ‘জুলাই স্মৃতি স্মারক’। এতে টঙ্গীর ১৪ জন শহীদের ইতিহাস তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, শহীদ পরিবারের সদস্যরা আমাদের আহ্বানে সব সময় সাড়া দেন—এটি আমাদের জন্য পরম পাওয়া। আমরা সারাজীবন শহীদ পরিবারগুলোর পাশে থাকব। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করব এবং জুলাইয়ের ইতিহাস কোনোভাবেই বিকৃত হতে দেব না।
টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, জুলাইকে ধারণ করে টঙ্গীর ১৪ জন শহীদের স্মরণে এই স্মারক সবার হাতে তুলে দেওয়ার জন্য টঙ্গী পূর্ব থানার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক। টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফখরুল আলম সিফাত, গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সোলাইমান হোসাইনসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও প্রজন্মের কাছে তা তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর