August 21, 2026, 7:36 pm

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৭৬

Reporter Name
  • আপডেট Friday, August 21, 2026
  • 13 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর উত্তরা পশ্চিম, হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এসব অভিযানে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে হাজারীবাগ থানা পুলিশের অভিযানে ১৫ জন এবং মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানায় গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— মো. ওমর আলী, মো. ফয়সাল খোকন, মো. আব্দুল কাদির, মো. আব্দুল হান্নান, মো. ইনছার আলী, মো. আহাদ শেখ, মো. মুন্না শেখ, মো. সাকিল আহমেদ, আব্দুল কাদের, মো. দেলোয়ার, মো. মাসুম, মো. সাগর আহমেদ, মো. হামিদুর রহমান, মো. ইমরান মোল্লা, মো. সাগর, মো. ফাহিম বাবু, মো. নিশান, মো. রাব্বি, মনির হোসেন, মো. খাইরুল ইসলাম, মো. সবুজ মিয়া, মো. কামরুল ইসলাম, মো. রাজিব মিয়া, মো. মোফাজ্জল, মো. জয়নাল, মো. সোহানুর রহমান, মো. রুবেল ইসলাম, মো. মোবারক হোসেন, মো. রাসেল ও মো. হাবিবুর রহমান।
হাজারীবাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন— আনিক হাসান শান্ত, মো. ইমন, আকিব আব্দুল্লাহ, মো. সালাম, মো. সাদ্দাম, মো. সুমন, মো. মাসুম, মো. সিরাজ, মো. রিফাত, মো. শাহাজাহান, মো. সুফিয়ান, মো. ইয়াছিন, মো. আবুবকর, মো. সুমন ও মো. জাহিদ।
অন্যদিকে মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ জনের মধ্যে রয়েছেন— মো. পারভেজ, মো. তারেক আরিফ, মো. রিয়াজ হাওলাদার, আরিফ মৃধা, মো. স্বপন, পপি রহমান, অলিদ রহমান, মো. গনি বেপারী, আব্দুর গনি, মো. তাজুল ইসলাম, মো. তাজুল ইসলাম, মো. জনি, সাগর রারী, মো. মাহাবুল, মো. মুজাহিদ, আসিফ, মো. ওসমান গনি আপন, মো. রাজিব, মো. সেন্টু, মো. সিয়াম ইসলাম, মো. জাহিদ হাসান, মো. শান্ত, মো. জাহাঙ্গীর, মো. জিহাদ, মো. স্বপন, মো. হোসেন, মো. হীরা, মো. ইসমাইল, মো. জীবন, মো. স্বপন ও মো. শাহ আলম। ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর