July 22, 2026, 9:41 pm

এবার লিসবন মাতাবেন রকস্টার জেমস

Reporter Name
  • আপডেট Wednesday, July 22, 2026
  • 31 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য আয়োজন করা হচ্ছে বিশেষ বাংলা সংগীতানুষ্ঠান ‘বাংলা লাইভ’। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য এই কনসার্টে মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন নগর বাউল খ্যাত রকস্টার জেমস। একই মঞ্চে পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খান। এই প্রথমবারের মতো ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ খান। বিষয়টি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত বলে জানিয়েছেন। লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেমস তার কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের এক অনন্য সংগীত অভিজ্ঞতা উপহার দেবেন। পাশাপাশি জায়েদ খানের পরিবেশনা অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেবে বলেও আশা করছেন তারা। এই কনসার্টের আয়োজন করছে কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা। ইতোমধ্যে লিসবনের প্রবাসী বাঙালিদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। আয়োজকদের দাবি, এটি হতে যাচ্ছে পর্তুগালে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর