October 3, 2026, 2:22 pm

টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযান ২০জন আটক

Reporter Name
  • আপডেট Monday, July 13, 2026
  • 95 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ২০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় অতিরিক্ত জনসমাগম হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। রোববার রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে মাদক সেবনের অভিযোগে খন্দকার সাকিব আহমেদ (২৬), মো. মেহেদী হাসান (২০), হিমেল বিশ্বাস (২২), মো. মাহাতিম ওয়াসিম (১৮), মো. হাবিবুর রহমান (২৬), মো. রাব্বী (২১), মো. অনিক (২০), মো. মোক্তারুল (২৪), মো. রহমত আলী (২৯), মো. রসুল মোল্লা (২৪), রমিন রহমান (২১), জুলকার নাইন ওরফে অরিয়ান (২৩), মো. কাশফিয়ার রহমান জয় (১৯), মো. নাসির উদ্দিন (২২), মো. মশিউর রহমান মিঠু (৩৯), মো. জুনায়েদ (১৯), আরমান হোসেন বাদল (২২), আবতাহি হোসেন প্রিয়ন্ত (১৯), আরিফ (২২) এবং রাকিব আলীকে (২৫) গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃতদের পুলিশের গাড়িতে তোলার সময় বিপুলসংখ্যক বস্তিবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে তাদের ঘিরে ফেলার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তার স্বার্থে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে। বিস্ফোরণের শব্দে এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ছুটাছুটি শুরু করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, হাজীর মাজার বস্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় অতিরিক্ত জনসমাগম হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চারটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। পরে গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর