November 18, 2026, 12:45 am

গাজীপুরে দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট Tuesday, November 17, 2026
  • 33 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: নগর দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। এ কার্যক্রমে ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো আগ্রহী ব্যক্তি নির্ধারিত ফরমের কিউআর কোড স্ক্যান করে স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধন করতে পারবেন। দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম প্রস্তুতি জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল কক্ষে নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক কার্যক্রম-সংশ্লিষ্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম রকিবুল হাসান, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।
সভায় নগর দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে কার্যকর স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। দুর্যোগের আগাম প্রস্তুতি, ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আগ্রহীদের স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধনের জন্য একটি নির্ধারিত ফরম সরবরাহ করা হয়। ফরমে থাকা কিউআর কোড স্ক্যান করে ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো ব্যক্তি নিবন্ধন করতে পারবেন। এর মাধ্যমে নগর দুর্যোগ মোকাবিলায় স্বতঃস্ফূর্ত নাগরিক অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে। সভায় অংশগ্রহণকারীরা নগর এলাকার দুর্যোগ মোকাবিলায় সরকারি সংস্থার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী দল ও সাধারণ নাগরিকদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর