July 13, 2026, 12:35 pm

টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযান ২০জন আটক

Reporter Name
  • আপডেট Monday, July 13, 2026
  • 16 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০জন মাদকসেবীকে আটক করা হয়েছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে তুরাগ নদীর তীরের হাজি মাজার বস্তিতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। এই অভিযানে বিপুলসংখ্যক পুলিশ কর্মকর্তা অংশ নেন। এ সময় মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করে। আটককৃতদের থানা নিয়ে যাওয়ার সময় ওই বস্তির বিপুলসংখ্যক লোকজন আসামিদের ঘিরে ফেলার চেষ্টা করলে নিরাপত্তার স্বার্থে পুলিশ পরপর ৪টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। গ্রেনেডের বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষ ভয়ে এদিক-ওদিক ছুটোছুটি শুরু করেন। এ ঘটনার পর মাজার বস্তি ও আশপাশ এলাকায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যায়। এরপর আটককৃত আসামিদের টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে আসামি আটকের পর অতিরিক্ত জনসমাগম হওয়ায় ৪টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, জিএমপি কমিশনারের নির্দেশে আমরা মাদকবিরোধী অভিযান করছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর