July 10, 2026, 10:27 pm

টঙ্গীতে ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিব হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Friday, July 10, 2026
  • 4 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরের টঙ্গীতে সন্ত্রাসী হামলায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিব হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার বাদ জুম্মা টংগীর পাগার এলাকায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে শান্তিপ্রিয় এলাকাবাসী। প্রতিবাদ সভায় গ্রিন ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী হাসিবের হত্যাকারী কুখ্যাত সন্ত্রাসী জুবায়ের হোসেনের সর্বচ্চো শাস্তি ফাঁসির দাবি জানান বিক্ষুব্ধ এলাকাবাসী।

উল্লেখ্য, বৃহস্পতিবার (০৯ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হাসিবের। এর আগে গত মঙ্গলবার রাতে সন্ত্রাসী হামলায় হাসিবসহ আহত হন আকাশ (২৫) ও অনিক (২৪) নামে আরও দুজন। নিহত মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) গ্রিন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকায় অ্যাডভোকেট আলী আকবরের বাসার সামনে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসী জুবায়ের চাপাতি দিয়ে এলোপাতাড়ি হাসিব ও তার বন্ধুদের আঘাত করে। এতে গুরুতর আহত হন হাসিব, আকাশ ও ইমরান। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার মূল অভিযুক্ত জোবায়ের হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর