June 30, 2026, 12:46 am

টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান মাদক ও নগদ টাকাসহ ৩জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, June 29, 2026
  • 30 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুর মহানগরীর টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী আফরিনা বেগমের নিজ বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা| অভিযানে ৬৬টি বোতল ফেনসিডিল, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, ৪৬টি মোবাইল ও নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করেন| এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়| রবিবার রাতে জিএমপির গোয়েন্দা বিভাগ এই অভিযান পরিচালনা চালায়|
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়| অভিযানে মাদক ব্যবসায়ী আরফিনার নিয়ন্ত্রণাধীন ব্যাংকের মাঠ মাদক বস্তির জনৈক আমির হোসেনের ঘর থেকে ৬৬ বোতল ফেনসিডিল জব্দ হয়| আরফিনার একাধিক স্থাপনা ও গোপালপুর এলাকায় মাদকের টাকায় নির্মিত ছয়তলা ভবনে তল্লাসী করে ১১ পুঁড়িয়া গাঁজা, চার লিটার চোলাই মদ, ৪৬ টি মোবাইল ও মাদক বিক্রির ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়|
সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী আরফিনার ছয়তলা ভবনের ভাড়াটিয়া এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করা হয়| আটক করার পর মাদক সেবনের বিষয়ে ওই নারী বলেন, আমার স্বামীর সঙ্গে অভিমান করে আরফিনার বাসায় এসে মাদক সেবন করছি| মাদক ব্যবসায়ী আরফিনা বেগম দীর্ঘ দিন ধরে ব্যাংকের মাঠ মাদক বস্তিতে সিলিন্ডার গ্যাস ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা করে আসছেন| জনৈক এক বিএনপি নেতার আশ্রয়ে তিনি বীরদর্পে মাদকের ব্যবসা করছেন|
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে| মাদক নির্মূলের পূর্ব পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে| কোনো মাদক কারবারি, মাদক সেবী ও গডফাদার আইনের বাইরে থাকবে না|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর