September 3, 2026, 10:32 pm

টঙ্গীতে যুবদল নেতা এস.এ শাকিল আহমেদ সরকারের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

Reporter Name
  • আপডেট Thursday, September 3, 2026
  • 11 জন দেখেছে

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা এস.এ শাকিল আহমেদ সরকারের নতুন রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর এরশাদ নগর ২ নং ব্লকে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা। এছাড়াও স্থানীয় যুবদল, মহিলা দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় এবং সাধারণ মানুষের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এ কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় নেতাকর্মীরা দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর