April 20, 2026, 10:17 pm

রাজশাহীতে ১২৭ বছরের পুরাতন মীরেরচক মসজিদের ৬তলা ভবনের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Friday, April 17, 2026
  • 17 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী ১২৭ বছরের পুরাতন মীরেরচক জামে মসজিদের নতুন ৬তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে মসজিদ প্রাঙ্গণে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
বক্তারা বলেন, আধুনিক নকশায় নির্মিতব্য এই ৬তলা ভবনের মাধ্যমে মুসল্লিদের জন্য বিস্তৃত নামাজ আদায়ের সুযোগ ও অন্যান্য আধুনিক সুবিধা নিশ্চিত হবে। এই উদ্যোগটি এলাকার ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল উল্লেখ করে তারা এর সফল বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মকলেসুর রহমান বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে মীরেরচক জামে মসজিদের সার্বিক মঙ্গল ও দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর