August 18, 2026, 10:17 pm

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Sunday, April 12, 2026
  • 113 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: বাংলাদেশি কোনও জাহাজ হরমুজ প্রণালিতে আটকে থাকবে না বলে নিশ্চিত করেছে ইরান। আজ রবিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, বাংলাদেশি কোনও জাহাজ যদি আটকে থাকে, তাহলে তা ছেড়ে দেবে বলে আশ্বস্ত করেছে ইরান। এ সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ আয়োজন করায় পাকিস্তানকে সাধুবাদ জানান প্রতিমন্ত্রী। বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র যদি আলোচনায় ঐকমত্যে না পৌছায়, তাহলে সব দেশ ক্ষতিগ্রস্ত হবে।
শামা ওবায়েদ বলেন, যুদ্ধাবস্থায় যেন জ্বালানি সংকট না হয়, সে চেষ্টা করে যাচ্ছে সরকার। মধ্যপ্রাচ্যে যু্দ্ধের মধ‍্যেও বাংলাদেশকে স্বস্তির জায়গায় রাখার চেস্টা চলছে।
ভিন্ন এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাবস্থায় যারা বাংলাদেশি ফেরত আসতে চাচ্ছে, তাদের আসতে সহযোগিতা করবে। এসময় ইসরায়েলি হামলায় পর্যুদস্ত লেবাননে বাংলাদেশি মিশনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর