October 3, 2026, 12:59 pm

জানা গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি

Reporter Name
  • আপডেট Thursday, April 9, 2026
  • 130 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক :: মাঠে গড়াতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হওয়া এই সিরিজের ম্যাচগুলো ছিল দিবারাত্রির। তবে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলার সময়ে পরিবর্তন এনেছে।
বৃৃহস্পতিবার (৯ এপ্রিল) বিসিবি জানিয়েছে, ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বেলা ১১টা থেকে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। এই সিরিজেরও সবকটি ম্যাচ হবে দিনের আলোতে। ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটা থেকে।
এর আগে, বুধবার বিসিবির এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে এই সিরিজের সময় পরিবর্তন করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন, ওয়ানডে ম্যাচে ১১টা অথবা সাড়ে ১১টা, টি-টোয়েন্টি বেলা ২টা অথবা আড়াইটায় হতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর