April 21, 2026, 5:15 am

হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪

Reporter Name
  • আপডেট Sunday, April 5, 2026
  • 43 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১০ শিশু এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া আরও ২ শিশুসহ মোট ১২ জন মারা গেছে। এসময়ে নতুন করে আরও ৯৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৯২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং এখানে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ৩৮। এছাড়া চট্টগ্রামে ১৯৫ জন, রাজশাহীতে ১২৪ জন এবং খুলনায় ৮২ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।
মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় খুলনায় ৫ জন, রাজশাহীতে ৩ জন এবং চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অন্যদিকে ঢাকা ও ময়মনসিংহে ১ জন করে মোট ২ জন মারা গেছেন ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৬১০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ল্যাব পরীক্ষায় ৯২৯ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি মিলেছে। এ সময়ে সন্দেহজনক হামে মোট ১১৩ জন এবং নিশ্চিতভাবে হামে ১৭ জনসহ সর্বমোট ১৩০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতিও বেশ চাপপূর্ণ; গত ২১ দিনে ৫ হাজার ৪৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৮০ জন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর