ক্রীড়া ডেস্ক :: প্রথম ওয়ানডে সেঞ্চুরির আগে তানজিদের সর্বোচ্চ স্কোর ছিল ৮৪ রান—২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে। আজ ছিলেন ৯৪ রানে। সালমান আগাকে ছক্কা মেরে ১০০–তে পৌঁছেছেন তানজিদ হাসান। এটি ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরি। ৯৮ বলে ৭ ছক্কা আর ৬ চারে এসেছে সেঞ্চুরিটি। ৩৩তম ওভারের শেষ বলটি ডাউন দ্য উইকেটে এসে খেলেছেন তানজিদ, লং অফে ফিল্ডার থাকলেও বল সীমানা পেরিয়েছে নিরাপদ উচ্চতা দিয়ে।