July 4, 2026, 7:07 pm

রাজধানীর মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ গ্রুপের প্রধান আনোয়ার গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, February 18, 2025
  • 83 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর মোহাম্মদপুরে বহুল আলোচিত মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ারসহ তার ২ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। কবজি কাটা আনোয়ার অসংখ্য চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজি মামলার আসামি।
বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার জানান, মোহাম্মদপুরবাসীর কাছে আতঙ্ক আনোয়ার ও তার লোকজন চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। কেটে নেন হাতের কবজি। এরপর সেই কবজি দিয়ে উল্লাস করে টিকটক ভিডিও বানান।
তিনি আরও জানান, অসংখ্য চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজি মামলার আসামি মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এইসব তথ্য জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর