October 3, 2026, 1:44 pm

সাকিবকে রেখেই বাংলাদেশের টেস্ট দল

ক্রীড়া ডেস্ক ::
  • আপডেট Wednesday, October 16, 2024
  • 109 জন দেখেছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এতে করে সাকিবের চাওয়াই পূরণ হতে যাচ্ছে। দেশের মাঠেই টেস্ট ক্যারিয়ারের শেষটা করতে যাচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার। ভারত সফরে থাকাকালীন সময় মিরপুর টেস্ট খেলে বিদায় নেওয়ার ঘোষণা দেন সাকিব।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা খালেদ আহমেদ বাদ পড়েছেন এই সিরিজ থেকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নতুন কোচের অধীনে খেলবে বাংলাদেশ। গতকাল কোচ চন্দিকা হাতুরাসিংহেকে বরখাস্ত করে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ফিল সিমন্সকে দায়িত্ব দেয় বিসিবি। আগামী ২১ অক্টোবর মিরপুরে হবে দুই টেস্টের প্রথমটি। আর শেষ টেস্ট হবে ২৯ অক্টোবর চট্টগ্রামে। সিরিজটি খেলতে আজ ঢাকায় এসেছে প্রোটিয়ারা।
১ম টেস্টের বাংলাদেশ দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর