July 9, 2026, 3:11 pm

ঈশ্বরগঞ্জে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্বরণে মিলাদ শরীফ-দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Sunday, July 14, 2024
  • 113 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার :: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে -যুগান্তর স্বজন’ সমাবেশের উদ্যোগে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বাদ যোহর সৈয়দভাকুরী এতিমখানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে স্মরণ সভায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ স্বজন সমাবেশের উপদেষ্টা ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ।
এসময় উপজেলা স্বজন সমাবেশের সহ সভাপতি ফারুক আহমেদ জুয়েল, সৈয়দভাকুরী এতিমখানার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, মাদ্রাসা ও এতিমখানার সুপারয়িন্টেন্ডেট মাওলানা এনামুল হক, স্বজন সদস্য তসলিম আল সাদাত, মোঃ উমর ফারুক রিপন, সাংবাদিক ফয়সাল আহমেদ। বক্তারা বলেন, যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যানের রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলো মানুষের কল্যাণে যে ভূমিকা রেখে যাচ্ছে এর মাঝেই তিনি মানুষের অন্তরে আজীবন বেচে থাকবেন। দোয়া পরিচালনা করেন মাদরাসা এতিমখানার সুপারয়িন্টেন্ডেট হযরত মাওলানা এনামুল হক। মাহফিল শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর