এসময় উপজেলা স্বজন সমাবেশের সহ সভাপতি ফারুক আহমেদ জুয়েল, সৈয়দভাকুরী এতিমখানার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, মাদ্রাসা ও এতিমখানার সুপারয়িন্টেন্ডেট মাওলানা এনামুল হক, স্বজন সদস্য তসলিম আল সাদাত, মোঃ উমর ফারুক রিপন, সাংবাদিক ফয়সাল আহমেদ। বক্তারা বলেন, যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যানের রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলো মানুষের কল্যাণে যে ভূমিকা রেখে যাচ্ছে এর মাঝেই তিনি মানুষের অন্তরে আজীবন বেচে থাকবেন। দোয়া পরিচালনা করেন মাদরাসা এতিমখানার সুপারয়িন্টেন্ডেট হযরত মাওলানা এনামুল হক। মাহফিল শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।