November 26, 2026, 9:21 pm

কালিয়াকৈরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

Reporter Name
  • আপডেট Thursday, November 26, 2026
  • 36 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: “রপ্তানিমুখী প্রানীসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে আজ বৃহস্পতিবার জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ -২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানটি উপলক্ষে সকালে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পুরাতন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষেণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।র‍্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইন্টার্ন ডক্টর এগুলোর জন্য কিন্তু আমরা আদিবা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রানীসম্পদ কমকর্তা দিদারুল ইসলাম, কালিয়াকৈর পরিসংখ্যান কর্মকর্তা মুর্শিদা ইয়াসমিন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন, বিভিন্ন ওষুধ কোম্পানির কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন খামারি বৃন্দ,বিভিন্ন ইলেকট্রনিক্স ও পিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সপ্তাহব্যাপী এ আয়োজন স্থানীয় খামারিদের আধুনিক ও বাণিজ্যিক খামার ব্যবস্থাপনায় উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর