July 11, 2026, 12:38 pm

সম্পর্ক মজবুত করতে চীন সফরে সিরিয়ার প্রেসিডেন্ট

Reporter Name
  • আপডেট Saturday, September 23, 2023
  • 165 জন দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারি সফরে চীনে পৌঁছেছেন। দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে তিনি এ সফর করছেন। গত দুই দশকের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্টের এটি প্রথম চীন সফর।গত বৃহস্পতিবার চীনের পূর্বাঞ্চলীয় হাংঝু শহরে পৌঁছান প্রেসিডেন্ট আসাদ। সেখানে এশিয়ান গেমসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। ওই অনুষ্ঠানে আরও এক ডজনের বেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের অংশ নেয়ার কথা রয়েছে।

সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন শহরে যাবেন এবং অনেক কর্মকর্তার সঙ্গে কথা বলবেন বাশার আল আসাদ। প্রেসিডেন্ট আসাদের সঙ্গে রয়েছে একটি উঁচু পর্যায়ে রাজনৈতিক ও বাণিজ্য প্রতিনিধি দল।

চীনা প্রেসিডেন্টের সঙ্গে সম্ভাব্য এই বৈঠককে চীন ও সিরিয়ার মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সফরের মধ্যদিয়ে পরিষ্কার হচ্ছে যে, সিরিয়াসহ মধ্যপ্রাচে চীনের শক্তিশালী ভূমিকা রয়েছে এবং এ অঞ্চলে বেইজিং নিজের অবস্থান ধরে রাখতে চায়।সিরিয়ার অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে চীন সহযোগিতা করবে এবং নানা রকমের পুনর্গঠনমূলক প্রকল্প বাস্তবায়ন করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর