July 24, 2026, 3:31 pm

৮৪ লক্ষ টাকা ব্যায়ে মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, July 16, 2023
  • 116 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: ৮৪ লক্ষ টাকা ব্যায়ে টঙ্গীর বড় দেওড়া মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে বিদ্যালয় মাঠ প্রসঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গালস্ কলেজ প্রভাষক মোঃ মাহবুব উল আলমের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ বদরুল আলম পাশার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মোঃ আব্দুল আলীম মোল্লা, টঙ্গী থানা প্রাথমিক শিক্ষা অফিসার শিখা রানী বিশ্বাস, টঙ্গী থানা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর শামীমা জাহান শারমিন, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গালস্ কলেজ অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহম্মেদ, ৫২ নং ওয়ার্ল্ড নব নির্বাচিত কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃ কেয়া শারমিন, টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের সভাপতি হাজী মোসলেম উদ্দিন,সাধারণ সম্পাদক নাজমুল হক জিহাদী, আওয়ামী লীগ নেতা মোঃ হায়দার আলী, মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিন্নত আলী, দেওড়া মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আকতার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর