July 4, 2026, 12:10 pm

৮ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাপ্রধান

Reporter Name
  • আপডেট Saturday, February 22, 2025
  • 60 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা সেনানিবাসে কুর্মিটোলা গলফ ক্লাবে গতকাল শুক্রবার ৮ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৭০৪ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে সাদিকুল ইসলাম উইনার, মেজর জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম রানারআপ এবং মিসেস ফাতেমা ইসলাম লিমা লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর