নিজস্ব প্রতিবেদক:: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান-বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।