July 21, 2026, 11:45 pm

৬শতাধিক শিশু অপহরণ করে মুক্তিপণ আদায় মূল হোতাসহ তিন অপহরণকারী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, May 7, 2023
  • 345 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কোচিং সেন্টার ও মার্কেটের সামনে থেকে কৌশলে শিশু অপহরণ করে আসছিল। এই অপহরণচক্রের মূল হোতাসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-মো. মিল্টন মাসুদ (৪৫), মো. শাহীনুর রহমান (৩৮) ও সুফিয়া বেগম (৪৮)। শুক্রবার গভীর রাতে উত্তরা পূর্ব থানার পুলিশের একটি দল গাজীপুরের সালনা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় দুটি মোবাইল ফোন ও অপহরণে ব্যবহৃত পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মিল্টন মাসুদের বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরে পাঁচটি এবং শাহীনুর রহমানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, কোনো শিশুকে একা পেলে তার সঙ্গে ভাব জমিয়ে তুলত। শিশুটিকে তার মা-বাবার আত্মীয়-বন্ধু পরিচয় দিত তারা। যে সব শিশু তাদের বাবা-মায়ের  ফোন নম্বর মুখস্থ থাকত তাদের বেশি টার্গেট করত তারা। এরপর শিশুকে অপহরণ করে কৌশলে তাদের বাবা-মায়ের  মোবাইল নম্বর নিয়ে যোগাযোগ করে মুক্তিপণ আদায় করত। এই চক্রটি গত ছয় বছরে ৫০০ থেকে ৬০০ শিশু অপহরণ করে মোটা অংকের মুক্তিপণ আদায় করেছে। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স  সেন্টারে সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ আলম এ তথ্য জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জানা  গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে স্কুল, বাজার, রেস্টুরেন্টসহ নানা জায়গায় একা থাকা ও বাবা মায়ের সঙ্গে ঘুরতে থাকা শিশুদের টার্গেট করে কৌশলে অপহরণ করত। তাদের পরিবারের কাছ থেকে বিকাশ, নগদসহ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোটা অংকের মুক্তিপণ আদায় করে। 
অভিভাবকদের সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, আপনারা বাচ্চাদের অপহরণ সংক্রান্ত বিষয়ে সতর্ক করবেন। স্কুল ও কোচিং সেন্টারে যাওয়া আসার সময় অপরিচিত কারও সঙ্গে কথা না বলা, মোবাইল নাম্বার না দেওয়া ও কিছু খেতে দিলে না খাওয়ার জন্য তিনি অনুরোধ জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর