July 9, 2026, 9:53 am

৫৭ টি ওয়ার্ড এর মধ্যে, ৫৪ নং ওয়ার্ড রোল মডেলে গড়তে চান কাউন্সিলর বিল্লাল মোল্লা

Reporter Name
  • আপডেট Saturday, November 4, 2023
  • 127 জন দেখেছে
স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডের অলিগলিতে ময়লা আবর্জনা পরিষ্কার ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ভ্যান স্ট্যান্ডগুলো উচ্ছেদ করা সহ দখলবাজ, চাঁদাবাজ, কিশোর গ্যাং, চুরি, ছিনতাইকারি নির্মূল ও মাদকমুক্ত করার পাশাপাশি সম্পূর্ণ নাগরিক সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ওয়ার্ডটিকে রোল মডেল হিসেবে গড়তে চান নব-নির্বাচিত কাউন্সিলর মো: বিল্লাল হোসেন মোল্লা। সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের অফিসে স্থানীয় নাগরিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।
বিল্লাল হোসেন মোল্লা বলেন, পবিত্র ভোটে আপনাদের সেবা করার যে দায়িত্ব দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এ ওয়ার্ডে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ সুশীল সমাজের বসবাস। তাই নিরাপত্তা ও সেবাদানে সকলের সহযোগিতা পেলে এলাকার দখলবাজ, চাঁদাবাজ, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই নির্মূল ও মাদকমুক্ত করার পাশাপশি এলাকায় পানির সংকট নিরসনে গভীর নলকুপ স্থাপন, রাস্তাঘাট ড্রেন সংস্কার, বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ। ওয়ার্ডে কবরস্থানের ব্যাবস্থা । ওয়ার্ডের সর্ব সাধারণের নিরাপত্তায় গার্ড নিয়োগ ও অভিযোগ বক্স স্থাপনসহ সকল সেবামূলক কার্যক্রম চালু করব। সকলের সহযোগিতায় আমি এ ওয়ার্ডটিকে একটি আধুনিক বাসযোগ্য রোল মডেলে গড়তে চাই। মতবিনিময় সভায় সমাজসেবক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় কাউন্সিলর বিল্লাল মোল্লাকে সর্বাধিক সহযোগিতা করার প্রতিশ্রুতি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সিরাজুল ইসলাম সিরাজ, নজরুল ইসলাম, মতিউর রহমান মতি, সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, শাহজাহান শোভন, বশির আলম, সাঈদ হোসেনসহ প্রমূখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর