July 4, 2026, 5:08 am

৫৩ নং ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দায়িত্বে আব্দুল হালিম, পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার অঙ্গীকার

Reporter Name
  • আপডেট Thursday, July 2, 2026
  • 11 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ৫৩ নং ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা ও অপসারণ কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দায়িত্ব পেয়েছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম। এখন থেকে ওয়ার্ডের আওতাধীন সকল বাসাবাড়ি, কাঁচাবাজার, মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম তার তত্ত্বাবধানে পরিচালিত হবে।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. আব্দুল হালিম ওয়ার্ডবাসীকে একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়ার হবে। তিনি বলেন, ৫৩ নং ওয়ার্ডকে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও একটি আদর্শ বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা, শ্রম ও মেধা দিয়ে কাজ করে যাব। বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে নিয়মিত ও দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের বিষয়টি নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।
এ সময় তিনি স্থানীয় নাগরিকদের সচেতনতার ওপর জোর দিয়ে আরও বলেন, একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা কেবল একক কোনো ব্যক্তির কাজ নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। ওয়ার্ডের সম্মানিত বাসিন্দাদের আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও সঠিক সময়ে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার মানসিকতা থাকলে ইনশাআল্লাহ আমরা ৫৩ নং ওয়ার্ডকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো।
এদিকে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এই উদ্যোগে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী আশা প্রকাশ করে বলেন, মো. আব্দুল হালিমের কার্যকর পদক্ষেপ এবং নিয়মিত তদারকির মাধ্যমে দীর্ঘদিনের বর্জ্য সংকটের সমাধান হবে এবং দ্রুতই ওয়ার্ডজুড়ে একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর