July 8, 2026, 9:07 pm

৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, September 8, 2023
  • 104 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডস্থ এস আলম বাস ডিপোর সামনে পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. সোহেল (২৮), শাহ আলম (২৩) ও মো. আরিফ হোসেন মুন্না (২০)।  

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেন জানান, কোতোয়ালীর মোড়ের দিক থেকে আসা একটি পিকআপ গাড়িতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।এসময় ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। ধৃত আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা এসব গাঁজা বারৈয়ারহাট এলাকা হতে পাইকারি দামে কিনে বাকলিয়া এলাকায় খুচরায় বিক্রির উদ্দেশ্যে পিকআপ গাড়িযোগে বহন করে নিয়ে যাচ্ছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর