April 30, 2026, 7:57 pm

২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০৩ মাদক কারবারী

এস.এম বিজয় চৌধুরী, উত্তরা প্রতিনিধি ::
  • আপডেট Thursday, April 30, 2026
  • 2 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, উত্তরা প্রতিনিধি :: রাজধানীর উত্তরায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (৩০ শে,এপ্রিল) সকাল ১০ টা ৩০ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুর এর নেতৃত্বে মাদক বিরোধী একটা বিশেষ অভিযানে ৯ নম্বর সেক্টরের আব্দুল্লাহপুর তাসিন সিএনজি পাম্পের দক্ষিণ পাশের এরশাদ আলীর চায়ের দোকানের সামনে থেকে এই তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,মো. জসিম উদ্দিন (৩৬), ইমান আলী (৩৮) এবং সামিদুল ইসলাম (১৯)। তাদের সবার বাড়ি দেশের বিভিন্ন জেলায় হলেও তারা রাজধানীতে অবস্থান করে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় আসামিদের হেফাজত থেকে মোট ২,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে জসিম উদ্দিনের কাছ থেকে ২,৫০০ পিস, ইমন আলীর কাছ থেকে ৫০ পিস এবং সামিউল ইসলামের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং রাজধানীকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর