July 4, 2026, 3:06 pm

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি যুবলীগের শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Monday, August 21, 2023
  • 107 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আজ সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে যুবলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন যুবলীগের নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর