June 2, 2026, 9:10 am

 ২০ কেজি গাঁজা ও হিরোইনসহ ফুলবাড়ীর ৪ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • আপডেট Thursday, July 20, 2023
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কুড়িগ্রামে থানা পুলিশ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে অটো রিকশায় বিশেষ কায়দায় রক্ষিত আধা মণ (২০ কেজি) গাঁজা ও হিরোইনসহ ফুলবাড়ীর ৪ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এরমধ্যে অটো রিকশার সিটের নীচে বিশেষ কায়দায রক্ষিত আধা মণ (২০ কেজি) গাঁজা ফরিদুল ইসলাম ফরহাদ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশ। মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কোমরপুর এলাকার নাগেশ্বরী টু কুড়িগ্রাম সড়কে ডিবি পুলিশের ভ্রাম্যমাণ চেকপোস্টে এই মাদক ব্যবসায়ী আটক করা হয়।

মাদক ব্যবসায়ীর অটোরিকশাটি সন্দেহ করে কুড়িগ্রাম ডিবি পুলিশ তল্লাশী করার সময় অটোরিকশার সিটের নীচে বিশেষ কায়দায় রাখা ২০ গেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফরিদুল ইসলাম ফরহাদকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসীয় ফরিদুল ইসলাম ফরহাদেরে বাড়ি ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিরয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

অন্যদিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ্ইউনিয়নের কাশিযাবাড়ী সীমান্তে মঙ্গলবার রাতে হিরোইনসহ ৩ মাদক ব্যব্সায়ী পুলিশের হাতে আটক হয়েছে। আটককৃতরা হলেন- কাশিপুর ্ইউনিয়নের অনন্তপুর গ্রামের রেজাউল ইসলাম (২৬), মাসুদ রানা (২৬), ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের আনু মিয়া (৩৫)।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেব নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর