July 9, 2026, 1:51 pm

১৮ লাখ টাকা ছিনতাই ৩জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, July 16, 2024
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর :: মাদারীপুরে আল-আমিন নামে এক মোবাইল ব্যাংকিং কর্মীর পরিকল্পনায় ১৮ লাখ টাকা ছিনতাই করা হয়। এসময় পরিকল্পনা মতই আল-আমিনকে কুপিয়ে আহত করে ছিনতাই কারীরা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে মাদারীপুর পুলিশ। এসময় আসামিদের থেকে দুটি মোটরসাইকেল ও নগদ ১৪ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। আজ মঙ্গলবার সকালে মাদারীপুর পুলিশ সুপার মো. শফিউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
প্রেসব্রিফিং-এ জানানো হয়, গত ৭ জুলাই পূর্বপরিকল্পনা মতে আরেকজনকে নিয়ে মাদারীপুর সদর উপজেলায় কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকায় যাওয়ার সময় দুটি মোটরসাইকেল চারজন গতিরোধ করে এবং আল-আমিনকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই করে। আহত অবস্থায় আল-আমিনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে পুলিশ, সিআইডি ও ডিবি পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করে এবং তদন্তে আল-আমিনের সম্পৃক্ততা পায়। তারই সূত্র ধরে সদর উপজেলার কুলপদ্বি গ্রামের হযরত আলী সরদারের ছেলে আল-আমিন সরদার (২৩), কালকিনি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে নুরুল করিম (২৫) এবং একই উপজেলার এনায়েতনগর গ্রামের আলমাছ সরদারের ছেলে মো. সাইমুন সরদার (১৯)কে আটক করা হয়। আসামিদের থেকে দুটি মোটরসাইকেল ও নগদ ১৪ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা, একটি হেলমেন্ট, একটি আইফোন ও একটি টিশার্ট জব্দ করা হয়। আটককৃতদের আদালতে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর