April 21, 2026, 8:36 am

১৭ বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Reporter Name
  • আপডেট Friday, April 3, 2026
  • 32 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ১৭ বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে। বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ফুটে উঠছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজারে (পার্ক) পরিদর্শনে এসে তিনি এসব কথা বলছেন।
মীর শাহে আলম বলেন, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য ইতিমধ্যে জেলার স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) সঙ্গে কথা বলা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু হবে। পরে বড় প্রকল্পের মাধ্যমে এই বাজারের সৌন্দর্য বৃদ্ধির কাজ করা হবে। যেহেতু এই বাজার টাঙ্গাইলের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী বাজার, তাই এই বাজারের জন্য যা যা প্রয়োজন তা করা হবে।
তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে আমরা ভোট নিয়েছি। তাই ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম-মোয়াজ্জেনদের বেতন ভাতা, বৃক্ষরোপনসহ বেশ কিছু কর্মসংস্থানের কাজ শুরু করেছেন।
তিনি আরও বলেন, টাঙ্গাইলের মানুষ অত্যন্ত ভাগ্যবান যে, বিএনপির যে সকল কর্মসূচী রয়েছে তার মধ্যে অন্যতম কৃষক কার্ড। পহেলা বৈশাখ প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে এসে এ কর্মসূচীর উদ্বোধন করবেন।
জ্বালানি তেলের বিষয়ে মন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের সংকট নেই। সাপ্লাই তেল আমাদের ঠিক আছে। যেহেতু যুদ্ধ চলছে, তাই আগামী তিন মাসের পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ক্যাবিনেটে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি প্রেস কনফারেন্সে জানানো হয়েছে। ঢাকা শহরের বড় বড় মার্কেটগুলো সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।
মন্ত্রী আরও বলেন, তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। অফিসের সময় সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত করা হয়েছে। এছাড়াও স্কুল কলেজের বিষয়ে আগামী রবি, সোমবারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে।
এ সময় তার উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ (ভুয়াপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টুসহ দলীয় নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর