August 24, 2026, 5:05 am

১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, June 18, 2023
  • 127 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকা থেকে ১১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে-টঙ্গীর পশ্চিম আরিচপুর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৩৩) ও ময়মনসিংহ সদর থানাধীন মধ্য বাড়েরা এলাকার মো. আসকার আলীর ছেলে মো. আদম আলী (৩২)। আদম আলীর টঙ্গীর নতুন বাজার এলাকায় বাসা ভাড়া থাকতো।  

শনিবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-মিডিয়া) আসাদুজ্জামান জানান, টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিল্লাল হোসেন ও আদম আলীকে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তারা টঙ্গীসহ বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর