October 12, 2026, 3:24 pm

হৃতিকের পারিশ্রমিক ১১১ কোটি, দীপিকার ২০ কোটি!

মাসুদ আলম
  • আপডেট Saturday, May 6, 2023
  • 385 জন দেখেছে

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা মুক্তির পর বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণের প্রস্তাব পেয়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বর্তমানে ‘ফাইটার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সিনেমাটিতে অভিনয় করছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। অ্যাকশন ঘরানার এ সিনেমার বাজেট ২৫০ কোটি রুপি। কিন্তু বলিউড অভিনেতা-প্রযোজক ও চিত্রনাট্যকার কেআরকে জানিয়েছেন, সিনেমাটির নির্ধারিত বাজেট ছাড়িয়ে গেছে। কারণ পরিচালক সিদ্ধার্থ, অভিনেতা হৃতিক মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন।

এক টুইটে কেআরকে জানিয়েছেন, হৃতিক রোশানের ‘ফাইটার’ সিনেমার বাজেট ৩৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এখন এত টাকার ব্যবস্থা করা অসম্ভব। পরিচালক সিনেমাটির জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৪০ কোটি রুপি, হৃতিক নিচ্ছেন ৮৫ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ১১১ কোটি ১২ লাখ টাকার বেশি এবং দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ২০ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ২৬ কোটি ১৪ লাখ টাকার বেশি। অন্য তারকাদের পারিশ্রমিক ১৫ কোটি রুপি। এ বাবদ মোট ব্যয় ১৬০ কোটি রুপি।

বড় বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করছেন— অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ। ২০২৪ সালের ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির তারিখ ঠিক করেছেন নির্মাতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর