April 27, 2026, 10:28 pm

হবিগঞ্জে ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Monday, April 27, 2026
  • 7 জন দেখেছে

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিপুল পরিমাণ বৈদ্যুতিক মালপত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার তারেক মাহমুদের দিকনির্দেশনা এবং মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হকের তত্ত্বাবধানে তথ্য-প্রযুক্তির সহায়তায় রবিবার (২৬ এপ্রিল) বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে হবিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্য জহির হোসেন (২৫) ও জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আরো চার সদস্য—সোহেল মিয়া ওরফে রহমত আলী (৪৬), নাহিদ মিয়া (২৪), কালু মিয়া (৪০) এবং সোহাগ মিয়াকে (৩৩) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে সোহাগ মিয়ার ভাঙারি দোকান থেকে চুরি হওয়া ২২ কেজি তামার তার, ১০ কেজি ৪০০ গ্রাম তামার প্লেট এবং ৪৬ কেজি ৯০০ গ্রাম ট্রান্সফরমারের লোহা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ৭৬০ টাকা।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর